নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তারই ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ শুক্রবার বিকেলে নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেইসবুক আইডি থেকে লাইভে এসে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে আবদুল কাদের মির্জা বলেন, দুর্নীতিবাজ প্রশাসনের লোকজন দিয়ে আমাকে পেটাবেন, মেরে ফেলবেন? ফেলুন। মনে রাখবেন- কোম্পানীগঞ্জের মাটিতে আপনি আসতে পারবেন না। প্রয়োজনে আমার রক্ত ঝরবে, আমার পরিবারের সদস্যদের রক্ত ঝরবে তবুও আপনাকে কোম্পানীগঞ্জের মাটিতে আসতে দেব না।
বড় ভাই ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ তুলে কাদের মির্জা আরও বলেন, ‘আমার বিরুদ্ধে এখানে পুলিশ ও সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। নিজের দুর্নীতিবাজ স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরকে বাঁচাতে তিনি ব্যস্ত কিন্তু তার স্ত্রী বাঁচতে পারবে না। ওবায়দুল কাদের তার কি স্বার্থ, সে-কি চাই, আমাদেরকে হত্যা করতে? এটার পরিণতি অত্যান্ত ভয়ানক হবে, বলে দিচ্ছি।’
ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা বলেন, ‘আপনার (ওবাদুল কাদের) স্ত্রী ২০ লাখ টাকা দামের শাড়ি পরে, আর আমার গরিব মানুষ ২০০ টাকার জন্য ছেড়া কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটা কি চলতে দেওয়া যায়, এ জন্য কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে?’
কাদের মির্জা আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর একরামুল করিম চৌধুরী ও ফেনীর নিজাম উদ্দিন হাজারীকে এমপি পদে দলীয় নমিনেশন দিলে প্রমাণ হয়ে যাবে- আওয়ামী লীগ অপরাজনীতি করে। আমার মনে হয়- আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আর প্রার্থী দিবেন না। ’এসময় কোম্পানীগঞ্জের সবাইকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান আবদুল কাদের মির্জা।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
