যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকাজুড়ে প্রাপ্ত বয়স্ক সকলেই আগামী দুপ্তাহ নাগাদ কভিড-১৯ এর টিকা নিতে পারবে।
বিশ্বে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডধারী যুক্তরাষ্ট্র বর্তমানে টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে নেতৃত্বস্থানে রয়েছে।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে মঙ্গলবার বাইডেন বলেন, ১৮ বছরের বেশি বয়সী সকলেই আগামী ১৯ এপ্রিল থেকে টিকা নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এর আগে এ সময়সীমা ছিল ১ মে।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন আরও বলেন, আমাদের টিকাদান কর্মসূচি খুব জোরেশোরেই চলছে। ভ্যাকসিন পাওয়ার নিয়ম নীতি আমরা সহজ করছি।
তিনি বলেন, আমরাই বিশ্বে প্রথম ১৫ কোটি লোককে টিকা দিতে পেরেছি। এছাড়া ৬ কোটি ২০ লাখ লোককে দুটি ডোজই দেওয়া হয়েছে।
বাইডেনের ১৯ এপ্রিল সময়সীমার অর্থ যারা টিকা নিতে চান তাদের জন্য এর মধ্যে বয়স, স্বাস্থ্য ও অন্যান্য শর্তাদি তুলে নেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত ক্যালিফোর্নিয়া টিকা দেওয়ার এ অগ্রগতি বজায় থাকলে আগামী ১৫ জুন নাগাদ সবকিছু খুলে দেবে। রাজ্যের গভর্নর গেভিন নিউসম এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যে এ পর্যন্ত ২ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
