কাতারে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের নিয়ে আগামী দুই বছরের জন্য কাতার বাংলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।
দোহার একটি অভিজাত হোটেলে এই কমিটি ঘোষণা করা হয়।
আরটিভি কাতার প্রতিনিধি ই এম আকাশকে সভাপতি, বাংলা টিভি কাতার বিশেষ প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক এবং ডিবিসি নিউজ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারীকে সাংগঠনিক সম্পাদক করে কাতার বাংলা প্রেসক্লাব নামে নতুন এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ।
কমিটির অন্যান্য হলেন, বাংলা ভিশনের মধ্যপ্রাচ্য বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারী (সহ-সভাপতি), বাংলা ভিশন কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন (সহ-সভাপতি) ও নিউজ টুয়েন্টিফোর কাতার প্রতিনিধি মামুনুর রশীদ (সহ-সভাপতি), জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালামকে (যুগ্ম সাধারণ সম্পাদক), যমুনা টিভি কাতার প্রতিনিধি আবু হানিফ রানাকে অর্থ ও দপ্তর সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পর্যবেক্ষক সদস্য হিসেবে স্থান পেয়েছেন সবুজ মল্লিক, আহসান উল্লাহ সজিব, শেখ ফারুক, মানিক চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরী। প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী গণমাধ্যমকর্মীরা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
