ভারতীয় ভোটারদের কাছে টানতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হওয়া সমাবেশের ভিডিও নির্বাচনী প্রচারণায় ফলাও করে প্রচার করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির।
প্রেসিডেন্ট পদে ট্রাম্পের ‘আরও চার বছর’ (ফোর ইয়ার মোর) প্রচারণার সূচনা হয়েছে শনিবার। সেখানেই ‘ভিডিও প্রচারণায়’ তুলে ধরা হয়েছে ট্রাম্প-মোদির যৌথ জনসভার কিছু ক্লিপস। খবর আনন্দবাজার পত্রিকার।
ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয় ভোটারদের প্রভাবিত করতেই ট্রাম্পের এ প্রচার কর্মসূচিতে দুই রাষ্ট্রনেতার সম্প্রতি দুটি সভার ফুটেজ ঠাঁই পেয়েছে। রয়েছে দু’জনের বক্তৃতাও।
প্রচারের দায়িত্বপ্রাপ্ত ট্রাম্প ভিকট্রি ফিনান্স কমিটির চেয়ারম্যান কিম্বারলি গিলফয়েল বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বরাবরই খুব ভালো সম্পর্ক। ভারতীয়-মার্কিনদের মধ্যে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে ভিডিওটি।’
প্রথমটি, গত সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদি’ সভা। সেখানে প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়ের সামনে কূটনীতির বেড়া টপকে ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান দিয়েছিলেন মোদি।
বলেছিলেন, ‘ট্রাম্পের নেতৃত্বগুণ, আমেরিকাকে নিয়ে তার আবেগ, দেশের নাগরিকদের জন্য তার উদ্বেগ এবং আমেরিকাকে ফের মহান করে তোলার জন্য তার মনের তাগিদ আমাকে অনুপ্রাণিত করে।’
ট্রাম্পের ভোট প্রচারের দ্বিতীয় ভিডিওটি মোদির রাজ্য গুজরাটের আহমেদাবাদের। গত ফেব্রুয়ারি মাসে দু’দিনের ভারত সফরে এসে সেখানে সর্দার প্যাটেল স্টেডিয়াম উদ্বোধন করেছিলেন ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া।
সেখানে লক্ষাধিক মানুষের জমায়েতে মোদি দাবি করেছিলেন, তিনি এবং ট্রাম্প মিলে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন।
পরিসংখ্যান বলছে, প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন-ভারতীয়র বড় অংশই ডেমোক্রেটিক পার্টির সমর্থক। এবারের ভোটে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তার রানিংমেট হিসেবে বেছে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে। ফলে সেই সমর্থন আরও একচেটিয়া হওয়ার আশঙ্কা।
কিন্তু প্রবাসী ভারতীয় সমাজে মোদির জনপ্রিয়তা এখনও প্রবল। তাই ভোটের অঙ্ক কষেই মোদির ‘দ্বারস্থ’ হয়েছেন ট্রাম্প।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
