সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চাকরি ভিসাধারী যাত্রী বহন করবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চাকরি ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপাতত চাকরি ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।
একই কারণে আপাতত আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ চাকরি ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।
বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
