যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বন্দিশিবিরে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশসহ আটটি দেশের মানুষেরা। ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তাদের আটক করেছে।
সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের অনলাইন নিউজ পোর্টাল লেফট ভয়েসের একজন অতিথি লেখক ওই বন্দিদের দুর্দশার কথা তুলে ধরেছেন। লেখকের সঙ্গে বাংলাদেশের আসিফ কাজী নামের এক ব্যক্তি কথা বলেন।
বন্দিরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনযাপনের নূন্যতম সুযোগ-সুবিধা না থাকায় তারা ইতিমধ্যে অনশন শুরু করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দিরা মূলত ফ্রেশ খাবার, ভালো বাথরুম এবং রুমের দাবিতে অনশনে গেছেন।
অনশনকারীদের মধ্যে বাংলাদেশের নাগরিক ছাড়াও ক্যামেরুন, মেক্সিকো, ঘানা, হাইতি, জ্যামাইকা, ইথিওপিয়া এবং ব্রাজিলের অভিবাসীরা আছেন।
শিবিরটিতে কোন দেশের কত জন মানুষ আছেন, সেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
করোনাকালের এই মহামারীর সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দি শিবিরে ৩০টির বেশি অনশন আন্দোলন হয়েছে। গত কয়েক মাসে ২ হাজার ৪০০ জনের মতো অভিবাসী এই আন্দোলনে সামিল হন। করোনার সময়ে বন্দি শিরিগুলো রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে।
প্রশাসনের পক্ষ থেকে জুনের শুরুতে বলা হয়, ‘বন্দিরা একই খাবার না খাওয়ার দাবিতে আন্দোলন করছেন। পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মীদের মতো বাইরের লোকের কথায়ও তারা আন্দোলন করেন।’
কিন্তু বাংলাদেশের আসিফ এই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘নিজেদের সংগঠনকে সমর্থন করতে আইসিই সব সময় মনমতো কথা বলে। এসব বলা হয় আমাদের মুক্তির পথ আটকাতে। আমরা আন্দোলন করছি নিজেদের দাবি আদায়ে। নিজেদের সিদ্ধান্তে।’
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
