মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে তুমুল বিক্ষোভ। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ভাই টেরেন্স ফ্লয়েড।
সোমবার টেরেন্স ফ্লয়েড বিক্ষোভকারীদের উদ্দেশে এমনটি বলেন । বিক্ষোভকারীদের উদ্দেশে টেরেন্স ফ্লয়েড বলেন, আমি বুঝতে পারছি আপনাদের ক্ষোভ। আমি আমার ভাইকে আর ফিরে পাবোনা।
নিজেদের পরিবারকে শান্তি প্রিয় উল্লেখ করে টেরেন্স ফ্লয়েড বলেন, আপনার আন্দোলন করেছেন। আপনারা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। তারা( পুলিশ) চায় যাতে আমাদের ক্ষতি হয়। আসুন আমরা অন্য পন্থায় এই বিক্ষোভ প্রদর্শন করি।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। যা এখন পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
