করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৯৯ হাজার মানুষ। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১২৪ জন। সেখানে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে গোটা দেশ যখন তটস্থ, তখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোশ মেজাজে গলফ খেলায় ব্যস্ত।
নিউইয়র্ক পোস্টর প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প অনেক দিন পর উত্তর ভার্জিনিয়ায় নিজের নামে করা গলফ ক্লাবে পা রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গলফ খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ১৮টি কোর্সের সবগুলো ঘুরতে দেখা গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, ট্রাম্প বা তার সঙ্গে থাকা তিন ব্যক্তির মুখে মাস্ক ছিল না।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসকে গুরুত্ব না দেওয়া এবং বিতর্কিত মন্তব্যের কারণে প্রথম থেকেই সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে রয়েছে অভিযোগ।
সামনের নির্বাচনের আগে করোনা নিয়ে ট্রাম্প বেশ চাপে আছেন। তিনি চেষ্টা করছেন নিজ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লকডাউন উঠিয়ে অর্থনীতি সচল করতে। কিন্তু দেশটিতে এখন পর্যন্ত ৯৯ হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় সেটি শতভাগ সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে ট্রাম্প গত ৭৬ দিন গলফ খেলতে পারেননি।
গফল খেলার জন্য ট্রাম্প কতটা মুখিয়ে ছিলেন, সেটি বোঝা যায় তার ১৭ মার্চের বক্তব্য থেকে। ওই দিন গলফ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এটি খুব মিস করি। সমস্যা শুরু হওয়ার পর সত্যি আমি খেলিনি।’
More Stories
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি : ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে এখনই বিদায় নিতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শেষ করেই...
সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে : ট্রাম্প
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে দফায় দফায় হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি খুলতে...
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
