করোনাভাইরাসজনিত কভিড-১৯ এর ভ্যাকসিন পাওয়া গেলে তা সবার জন্য ফ্রি করা যায় কি-না বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারও ভেবে দেখছে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষ দিকে কার্যকরী ভ্যাকসিন হাতে পাওয়ার ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও করোনায় পর্যুদস্ত দেশটির প্রেসিডেন্ট।
প্রাণঘাতী এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সাবেক এক প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। কভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের এই অভিযানকে তার প্রশাসন নাম দিয়েছে ‘অপারেশন ওয়ার্প স্পিড’।
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “নিকট ভবিষ্যতেই আমরা একটা ভ্যাকসিন পেতে যাচ্ছি। ‘অপারেশন ওয়ার্প স্পিড’ শুরু হয়েছে। এর অর্থ বিশাল আয়োজন, দ্রুততা। ‘ম্যানহাটন প্রজেক্টের’ পর এত বেশি বৈজ্ঞানিক, লজিস্টিক প্রচেষ্টা আমাদের দেশ আর দেখেনি।”
“বছরের শেষ নাগাদই আমরা এটা পেতে পারি। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা কিছু ভালো খবর পাব।”
ভ্যাকসিন পাওয়া গেলে তা সবার জন্য ফ্রি, সহজলভ্য করা যায় কি-না তাও ভেবে দেখা হচ্ছে বলে জানালেন ট্রাম্প, “সত্যিকার অর্থেই, আমরা এটা বিবেচনা করছি।”
কভিড-১৯ এর কার্যকরী কোনো ভ্যাকসিন বা চিকিৎসা পাওয়া গেলে তা বিশ্বজুড়ে সবার জন্য ফ্রি ও সহজলভ্য হওয়া উচিত বলে এরই মধ্যে মত দিয়েছেন বিশ্বের বর্তমান ও অতীত অনেক নেতা।
বৃহস্পতিবার এক খোলা চিঠিতে তারা বলেন, ভ্যাকসিন জাতিগুলোর মধ্যে ভাগাভাগি না করলে কোনো ভ্যাকসিনই করোনাভাইরাস বিতাড়িত করতে পারবে না।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। এর মধ্যে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত ছাড়িয়েছে ৪৫ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ৩ লাখ।
এখন পর্যন্ত করোনাভাইরাসের কার্যকরী কোনো ওষুধ বা ভ্যাকসিনের সন্ধান মেলেনি। ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি থেকেই ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় আছে তার দেশ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত হলেও একটা ভ্যাকসিন আবিষ্কারে অন্তত ১৮ মাস সময় লাগে।
আশার বাণী শুনিয়ে ফক্স বিজনেস নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান মন্ত্রী অ্যালেক্স আজার বলেন, “আমরা এরই মধ্যে ১০০টি সম্ভাব্য ভ্যাকসিনের নমুনা পেয়েছি। এখন আমরা এগুলো কমিয়ে আসল গ্রুপে নিয়ে আসার চেষ্টা করছি। নিজেরাই যাতে প্রচুর পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করতে পারি সে জন্য লাখ লাখ ডলার খরচ করা হচ্ছে।”
“আমরা আশাবাদী, বছরের শেষ নাগাদ এক বা একাধিক নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিনের লাখ লাখ ডোজ পাব।”
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
