এবার মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন অটোচালক রাজ কুমার বিশ্বাস। নিজের ঘর নেই। এক মাস আগে নদী রক্ষায় জেলা প্রশাসনের অভিযানে তার ঘরও ভাঙা পড়েছে। নবগঙ্গা নদীর পাড়ে সরকারি জমিতে শিশু সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন।
রাজ কুমার স্বপ্ন দেখেন নিজের একটা ঘরের। পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্দেশ্যে কষ্ট করে জমিয়েছিলেন ৫০ হাজার টাকা। সেই জমানো টাকা দান করে দিলেন করোনা দুর্গতদের জন্য।
আজ সোমবার দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কার্যালয়ে গিয়ে নিজের জমানো ৫০ হাজার টাকা দান করেন রাজকুমার।
রাজ কুমার বিশ্বাস বলেন, ‘নিজের ঘরবাড়ি করার জন্য এই টাকা গুছিয়েছিলাম। যে পরিস্থিতি দেখছি কখন মরে যাব ঠিক নাই। এই টাকা পয়সা দিয়ে কী করব? এর চেয়ে দেশের মানুষের সাহায্যে লাগুক এই টাকা।’
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, ‘রাজ কুমার নবগঙ্গা নদীর পাড়ে সরকারি জমিতে থাকেন। পরিশ্রম করে টাকা জমিয়েছিলেন ঘর করবেন বলে। একমাস আগে নদী রক্ষার জন্য তার ঘর-স্থাপনাও ভাঙা পড়ে।’
তিনি আরও জানান, ‘তিল তিল করে জমানো ৫০ হাজার টাকা দান করে দিলেন করোনা ভাইরাসজনিত দুর্গতদের জন্য। নিজের কথা একটুও চিন্তা করলেন না। অভিবাদন, এই মহান মানুষকে। জেলা প্রশাসন পরিকল্পনা নিয়েছে তাকে বিশেষ সম্মাননা জানানোর।’
এর আগে, গত ২১ এপ্রিল কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে গত দুই বছরে সঞ্চয়ের ১০ হাজার টাকা দান করেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাঁও গ্রামের ভিক্ষুক নজিমুদ্দিন। নিজের ভাঙা বসতঘর মেরামত করার জন্য ভিক্ষা করে ওই টাকা জমিয়েছিলেন তিনি। এ নিয়ে আমাদের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে এটি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নজিমুদ্দিনকে ১২ শতক জমি এবং পাকা বাড়ি দেওয়া হচ্ছে। এ ছাড়া জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে একটি মুদি দোকান।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
