মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস ছড়িয়েছে সারাবিশ্বে। আক্রান্ত ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। বরং প্রতি মুহূর্তে বাড়ছে এ সংখ্যা।
ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য মতে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আর এ মহামারীতে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৬ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৬৪ হাজার ৮৫৪ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। স্পেনে ২০ হাজার ৮৫২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০। আর ইতালিতে মারা গেছে ২৪ হাজার ১১৪ জন। আর সেখানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ২২৮ জন। আর ফ্রান্সে ২০ হাজার ২৬৫ জনের মৃত্যু এবং এক লাখ ৫৫ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনার রোগী শনাক্ত হয়। এরপর থেকে সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন; মৃত্যু হয়েছে ১০১ জনের।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
