মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা বিস্তার ঠেকাতে জারি হওয়া লকডাউন তুলে নেয়ার বিষয়ে রাজ্য সরকারদের দিক নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে ট্রাম্পের পক্ষ থেকে এই দিক নির্দেশনা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিন স্তরে পর্যায়ক্রমে তুলে নেয়া হবে যুক্তরাষ্ট্রের লকডাউন। লকডাউন তুলে নেয়ার জন্য রাজ্য সরকারগুলোকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার সর্বাত্বক সহায়তা করবে বলেও আশ্বাস দেন ট্রাম্প। এছাড়াও কিছু রাজ্য চাইলে এ মাসের মধ্যেই খুলতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের দেয়া পরিকল্পনা অনুযায়ী, লকডাউন তুলে নেয়ার প্রথম পর্যায়ে রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কঠোর ভাবে সামাজিক দূরত্ব মেনে চলার শর্তে খুলতে পারবে। এ সময় সকল গণ-জমায়েত বন্ধ রাখার কথা বলেছেন ট্রাম্প। দ্বিতীয় পর্যায়ে করোনা প্রকোপ কিছুটা কমে এলে স্কুল এবং পানশালা খুলে দেয়ার অনুমতি দেয়া হবে। আর তৃতীয় পর্যায়ে যে সব রাজ্যে করোনা প্রকোপ কম দেখা যাচ্ছে সেখানে জনগণ সামাজিক দূরত্ব একেবারে কমিয়ে দিতে পারবেন। পাশাপাশি পানশালাগুলো এবং রেস্টুরেন্টগুলোও তাদের কার্যক্রম বাড়িয়ে দিতে পারবে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৩০১ জন। মারা গেছেন ৩২ হাজার ১৮৬ জন।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
