প্রখ্যাত অভিনেতা আনিসুর রহমান মিলনের পরিচালনায় লস এঞ্জেলেসের বাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘লস এঞ্জেলেস এক্টিং একাডেমি’ আয়োজিত থিয়েটার ও স্ক্রিন অ্যাক্টিং বিষয়ক পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ কর্মশালা।

গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় বেশ কয়েকজন আগ্রহী পারফর্মার ছাড়াও বিভিন্ন শহর থেকে আসা সংস্কৃতিমনা মানুষ এবং ক্রান্তি সংগঠনের অনেক সদস্য অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের অনেকেই আগে থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। তবে অভিনয়শিল্পে নিজেদের দক্ষতা আরও শাণিত করতে এবং নিয়মিত চর্চার মাধ্যমে আত্মবিশ্বাস ও পারফরম্যান্সের মান উন্নত করতে তাঁরা এ ধরনের কর্মশালায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

কর্মশালায় অভিনয়ের বিভিন্ন কলাকৌশলের পাশাপাশি মেডিটেশন ও মনোসংযোগের কিছু বিশেষ অনুশীলন করানো হয়। অংশগ্রহণকারীদের অনেকেই মনে করেন, এসব অনুশীলন শুধু নাটক বা অভিনয়ের ক্ষেত্রেই নয়, বরং ব্যক্তিগত জীবনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের পারফরম্যান্স অনুযায়ী কেউ কেউ থিয়েটার এবং অনেকে স্ক্রিনে অভিনয়ের সুযোগ পাবেন।

লস এঞ্জেলেস এক্টিং একাডেমির পরবর্তী কর্মশালার তারিখ যথাসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। নতুন মুখ ও প্রতিভাবান পারফর্মারদের অংশগ্রহণের সুযোগ থাকবে পরবর্তী আয়োজনেও।

অভিনয়ের প্রতি আগ্রহী সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে লস এঞ্জেলেস এক্টিং একাডেমি।

নিজেকে গড়ুন, আত্মবিশ্বাসী হোন, অভিনয়ের জগতে এগিয়ে চলুন।

Previous post প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: শেখ হাসিনার ফেরা নিয়ে হুমায়ুন কবির
Close