গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন।
ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে বাংলাদেশ এবং বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত পদক্ষেপ নেবে বলে আশা করছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।
রয়টার্সকে শামা ওবায়েদ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই ভারত বন্দি বিনিময় চুক্তিকে সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে ফেরত পাঠাক, যাতে আইন তার নিজস্ব গতিতে চলতে পারে। তাকে (হাসিনাকে) নিজের কর্মের ফল ভোগ করতেই হবে।’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘ শাসনের অবসানের পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে আইনি ফার্মের মাধ্যমে সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন।
এরই মধ্যে আওয়ামী লীগের সমর্থকেরা রাস্তায় নেমেছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সমর্থনে দলটি চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছে, যার শেষ কর্মসূচি ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ডজনখানেক ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।
শামা ওবায়েদ এই সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দলের’ টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এই সহিংসতার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি আরও বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যা বাংলাদেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের’ সঙ্গে কোনো আপস করবে না। শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের প্রতি তারা কোন ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, তা ভারতকেই ঠিক করতে হবে।’
More Stories
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবেয় কাওয়াস।...
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই।...
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে কী আলোচনা হলো, জানালেন মাহদী আমীন
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষের মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায় সরকার। দেশের স্বাধীনতা,...
অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’-এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক...
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন— আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের...
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব আনা হয়েছে। শিকাগো...
