যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “স্যারের কোনো ক্ষতি হয়নি, তিনি একদম ভালো আছেন।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দুই শিশুর সঙ্গে ড. ইউনূসের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে এসব কথা জানান ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
ফেসবুক পোস্টে লামিয়া মোরশেদ উল্লেখ করেন, “জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো উনাকে ঘিরে ধরার কয়েক মিনিট আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল। তিনি একদম ভালো আছেন।”
তিনি আরও বলেন, “ওই লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন—সেটাই এ ঘটনায় আবারও প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি।” এ সময় দুঃসময়ে যাঁরা পাশে দাঁড়িয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সোমবার (১২ অক্টোবর) নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হেনস্তার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন ব্যক্তি হঠাৎ ড. ইউনূসের পথরোধ করেন।
পরিস্থিতি বুঝে তার সহযোগীরা হুইলচেয়ার ঘুরিয়ে তাকে দ্রুত টার্মিনালের ভেতরের নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকেন। এ সময় হেনস্তাকারীরা তার পেছনে ছুটে নানা উসকানিমূলক মন্তব্য ও স্লোগান দিতে থাকেন। তবে সফরসঙ্গীদের দ্রুত পদক্ষেপে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা ছাড়াই ড. ইউনূস নিরাপদে পৌঁছান।
More Stories
পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন
আত্মপ্রকাশের দুই বছরের মাথায় কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি দলটির প্রথম কাউন্সিল...
আট মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, ২৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা...
ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে...
ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ
পবিত্র ওমরাহ পালনের নিয়ত নিয়ে শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন মাওলানা নাসরুল্লাহ। স্বজনদের আশা ছিল, প্রিয় মানুষটি পবিত্র ভূমিতে...
দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান
দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ...
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়।...
