Read Time:3 Minute, 34 Second

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘ভারতের সাথে কোন ধরনের বৈরিতা বা শত্রুতা আমাদের প্রত্যাশা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের স্বার্থ সুরক্ষা হচ্ছে কিনা, আমাদের সাথে ভারতের অভিন্ন অনেকগুলো নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুসারেও এই নদীগুলোর ন্যায্য হিসসা বাংলাদেশ গত ৫০ বছরেও পায়নি। ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে গঙ্গার পানি তারা নিজেরা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের জনগণকে শোষণ করারএকটা হাতিয়ার হচ্ছে এই ফারাক্কা ব্যারাজ।’

বুধবার বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এ বছর ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আবরার ফাহাদ যেটা চেয়েছিলে সেটা বাস্তবায়ন করার সময় এখন এসেছে। ভারত যে ৫ আগস্টের পর থেকে বলে আসতেছে বাংলাদেশের সাথে তারা ভালো সম্পর্ক চায়, বাংলাদেশকে তারা ভালো প্রতিবেশী হিসেবে দেখতে চায়, সেটা প্রমাণ করতে হবে এই নতুন গঙ্গা পানি বন্টন নতুন চুক্তির মধ্যেদিয়ে। আমাদের আজকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে এটা শুধু নবায়ন করলেই হবে না, এই পানি বন্টন চুক্তি নতুন করে স্বাক্ষরিত করতে হবে।’

শহিদ আবরার ফাহাদ নাহিদ ইসলাম বলেন, ‘আবরার ফাহাদ আমাদের কাছে জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আবরার ফাহাদ জাতীয় স্বার্থের পক্ষে, বাংলাদেশ যেন নদীর পানির ন্যায্য হিস্যা পায় সেজন্য লেখালেখি করেছিলেন। আমরা যে দাস নই, এটা আবরার ফাহাদ দেখিয়েছিলেন।’

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আওয়ামী লীগ যে ভারতের এক্সটেনশন, আওয়ামী লীগ যে এখানে ভারতের কারণে ক্ষমতায় ছিল, এটা স্পষ্ট হয়েছিল আবরার হত্যার মধ্যদিয়ে। কারণ আবরার হাসিনা কিংবা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু লিখেনি, লিখেছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এজন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়’

আবরার ফাহাদের বিচারের রায় কার্যকর না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন নাহিদ ইসলাম। আলোচনায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান
Close