জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। আপনারা কি কোনো কর্মসংস্থান পেয়েছেন? আমার কোনো ভাই কি চাকরি পেয়েছে?
তিনি বলেন, ‘বিএনপি অবশ্য কর্মসংস্থান নিশ্চিত করেছে। সিএনজি স্টেশনে চাঁদাবাজি নিশ্চিত করেছে। বাস স্টেশনে চাঁদাবাজি নিশ্চিত করেছে। হাটে-বাজারে চাঁদাবাজি নিশ্চিত করেছে।’
শনিবার বিকেলে বগুড়া শহরের মাটিডালী এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মেগা প্রকল্প নিয়ে সরকারের সমালোচনা করে হাসনাত বলেন, ‘বিএনপি সরকার মেগা প্রকল্পে যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আবার মেগা প্রকল্প ও ‘মেগা দুর্নীতির’ দিকে যাচ্ছে।’
বগুড়ার উন্নয়ন নিয়ে হাসনাত বলেন, ‘গত ছয় মাসে বগুড়ায় কী পরিবর্তন হয়েছে? কয়েকটি ইউনিয়নের নাম পরিবর্তন ছাড়া নতুন কোনো মিল-কারখানা বা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কি না, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন চালু হয়েছে কি না, এসব প্রশ্নের উত্তর দিতে হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালাউদ্দিন আহমেদের সমালোচনা করে হাসনাত বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার টেনশন নেই। বরং তার পরিবারের সদস্যদের বিভিন্ন সুযোগ দেওয়ার বিষয়ে তিনি ব্যস্ত রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দেশে গুম-খুন বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।’
এ সময় কুমিল্লায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তানের হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
Next post
স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালের খোঁজ নেই: জামায়াত আমির
More Stories
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লি-ঢাকার আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেস
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথে ফেরাতে বাংলাদেশী প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা শুরু করেছে ঢাকা ও দিল্লি। সফরের...
বাবা-মায়ের পথ ধরে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে প্রথমবারের...
আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাবো: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে...
স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালের খোঁজ নেই: জামায়াত আমির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...
জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ...
সেপ্টেম্বরের ১৭ দিনে বৈদেশিক কর্মসংস্থান ৪০ হাজারের বেশি
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ৪০ হাজার ৫৯৩ জন বাংলাদেশি কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় এ...
