Read Time:2 Minute, 14 Second

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত ক‌রে পু‌লি‌শের অধী‌নে এসআর‌বি না‌মে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রে‌খে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দি‌য়ে‌ছে ম‌ন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) স‌চিবাল‌য়ে প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত ম‌ন্ত্রিসভায় আইন‌টি অনু‌মোদন দেওয়া হ‌য়। আইন‌টি ম‌ন্ত্রিসভায় উপস্থাপন ক‌রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ম‌ন্ত্রিপ‌রিষদ বিভাগ জানায়, র‍্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন এই বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা হবে। এই আইনে সাধারণ নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে, যার মাধ্যমে ইউনিটের কার্যক্রম সংক্রান্ত অভিযোগ ও অভ্যন্তরীণ বিষয়াদির সমাধান করা যাবে।

এছাড়া বিলুপ্ত হতে যাওয়া র‍্যাবের যাবতীয় জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে খসড়া আইনে। নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র‍্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে বহাল রাখার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম
Next post প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের
Close