গত ৫ আগস্ট ২০২৬ লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশের অরকিড রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পশ্চিম)-এর উদ্যোগে গণতন্ত্র, সংবিধান ও পুলিশ হত্যা দিবস এবং শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পশ্চিম)-এর সভাপতি ডা. রবি আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বরকত।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর বক্তব্যে গণতন্ত্রমুক্তি আন্দোলনে প্রবাসীদের সমর্থন কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান এবং আগামী ডিসেম্বরের আগেই বাংলাদেশে প্রত্যাবর্তনের সংকল্প ব্যক্ত করেন।
এ সময় লস এঞ্জেলেসের দীর্ঘ ২৫ বছরের বিভক্ত আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করার লক্ষ্যে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলমকে সভাপতি এবং দিদার আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তাঁদের সহযোগিতায় দীর্ঘদিনের বিভক্তির অবসান ঘটেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন সোলায়মান খান তুহিন, ফিরোজ আলম, নাজমুল চৌধুরী, টি. জাহান কাজলসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
More Stories
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে: জামায়াত আমীরের হুঁশিয়ারি
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা...
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য: তারেক রহমান
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও...
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহ্দী আমিন
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। জুলাই গণঅভ্যুত্থানের...
আসেন- দেশে আসেন, দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট আবার বলে যে- ডিসেম্বর মাসে দেশে...
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ
ভারতে অবস্থানরত পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও...
‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’— আওয়ামী লীগের উদ্দেশে আসিফ মাহমুদ
আগে বিএনপিকে আওয়ামী লীগ যে গানে কটাক্ষ করত এবার সেই একই গান আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন...
