Read Time:2 Minute, 0 Second

সরকারের ব্যর্থতায় দিল্লিতে হাসিনা প্রেস ব্রিফিং করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দিল্লিতে ফ‍্যাসিস্ট হাসিনার ব্রিফিং নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি।’

শুক্রবার (৭ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। তারা তো ঘোষণা দিয়েই করেছে এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করেছে।’

সরকারের করণীয় সম্পর্কে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের। ডেকে কঠোরভাবে এর নিন্দা জানানো উচিত ছিল। পরবর্তীতে এই ধরনের ঘটনায় সরকার কী ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল।

সংস্কারের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভেতর সে প্রবণতা আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
Next post কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?- স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন
Close