টকশোতে বসে বিরোধী দল নিয়ে যত বেশি কটূক্তি ও নেতিবাচক মন্তব্য সরকারি দপ্তরে তত প্রমোশন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানির মূল্যবৃদ্ধিসহ সমসাময়িক সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত, বিরোধীদল দমনে কাজ করছে। টকশোতে যত বিরোধী দল নিয়ে কটুক্তি কথা সরকারি দপ্তরে তত প্রমোশন।
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সরকারের দুর্নীতি, চাঁদাবাজি ও অব্যবস্থাপনার কারণে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে চরম দুর্ভোগে পড়ছে।
মহেশখালীর এলএনজি অবকাঠামোয় ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার জেরেই বর্তমানে সারাদেশে তীব্র গ্যাস সরবরাহ সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়াও ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। অনেক গ্রাহক ভূতুড়ে বিদ্যুৎ বিলের শিকার হচ্ছেন বলে জানান তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
More Stories
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। আজ সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ কেন?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির...
হাইকমিশনারকে হুমায়ুন কবির: শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন,...
এক দফা এখনো পুরোপুরি অর্জিত হয়নি: নাহিদ ইসলাম
চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত এক দফা পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ...
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’ রোববার...
বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে: ড. মাহদী আমিন
বিএনপি বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে...
