চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত এক দফা পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে এনসিপি আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির এই দিনে তিনি উল্লেখ করেন, ৩ আগস্টের ঘোষিত এক দফায় শেখ হাসিনার পদত্যাগের পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ পতনের অঙ্গীকার ছিল। কিন্তু সেই একদফা কেবল আংশিক অর্জিত হয়েছে, পুরোপুরি হয়নি। আন্দোলনের শরিকদের বিরোধিতার কারণেই এক দফা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন, এক দফা পুরোপুরি অর্জিত হলে পুলিশের দলীয়করণ বন্ধ হতো। গ্রামে গ্রামে চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হতো। চুলায় গ্যাস নেই, ঘরে ঘরে বিদ্যুৎ নেই। দেশের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন একটাই হয়েছে, তারেক রহমান লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। গত দুই বছর দেশে কোনো পরিবর্তন হয়নি। তারেক রহমান ক্ষমতায় এসেছে পাঁচ মাস হচ্ছে। কিন্তু গত দুই বছর বিএনপির ভূমিকা কী ছিল, সংস্কারের বিপক্ষে তারা ভূমিকা রেখেছে।
More Stories
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লি-ঢাকার আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেস
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পথে ফেরাতে বাংলাদেশী প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা শুরু করেছে ঢাকা ও দিল্লি। সফরের...
বাবা-মায়ের পথ ধরে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে প্রথমবারের...
আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাবো: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে...
স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন, নিজের মন্ত্রণালের খোঁজ নেই: জামায়াত আমির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...
বিএনপি চাঁদাবাজিতে কর্মসংস্থান নিশ্চিত করেছে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা...
জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ...
