Read Time:1 Minute, 56 Second

বিএনপি বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেছেন, সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব।

রোববার (২ আগস্ট) দুপুরে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জুলাই রেজুলেশন অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলনে’ এসব কথা বলেন তিনি।

ড. মাহদী আমিন বলেন, শহিদ পরিবার ও আহতদের পাশে আমরা থাকতে চাই। অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবুও শহিদের মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন
তিনি জানান, বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায় বিএনপি। আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে আমরা অবশ্যই সবাই মিলে বিচার নিশ্চিত করব।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, আমি আপনাদের আবেগ ও দাবির প্রতি শ্রদ্ধাশীল। আমি কথা দিচ্ছি, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে। জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।রাজনৈতিক সংবাদ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আগস্টে আ.লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Next post তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী
Close