ভৌগোলিক সীমানা ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও প্রতিবাদের ভাষা আর সাহসিকতার ভঙ্গি যে সর্বজনীন, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল রাজপথে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ঢাকার রাজপথে একটি প্রিজন ভ্যানের সামনে অকুতোভয় হয়ে দাঁড়িয়ে আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন নুসরাত জাহান।
দীর্ঘ দুই বছর পর চলতি বছরের জুলাইয়ে ভারতের মুম্বাইয়ে ঠিক একই রকম এক সাহসিকতার ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন রিয়া আহির নামের এক তরুণী। ভিন্ন দুই দেশে ভিন্ন সময়ে তোলা হলেও প্রতিবাদের এই গভীর সাদৃশ্য নজর কেড়েছে সবার।
দুই বছর আগের ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ৩১ জুলাই ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। সেই মুহূর্তে তোয়াক্কা না করে একাই একটি প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে শক্ত প্রতিবাদ জানান নুসরাত জাহান। ক্যামেরাবন্দী হওয়া সেই দৃশ্যটি রাতারাতি ছড়িয়ে পড়ে এবং জুলাই অভ্যুত্থানের ইতিহাসের অন্যতম প্রধান প্রতীকী ছবি হিসেবে স্বীকৃতি পায়।
অন্যদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যমতে, মুম্বাইয়ের সাম্প্রতিক আন্দোলন থেকে উঠে এসেছেন রিয়া আহির নামের সেই তরুণী।
গত বুধবার মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবির প্রতি সংহতি জানিয়ে চলা বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। ঠিক সেই মুহূর্তে বাধা হয়ে দাঁড়ান রিয়া। তিনি সরাসরি একটি পুলিশ ভ্যানের সামনে অকুতোভয়ে দাঁড়িয়ে নিজের প্রতিবাদ নথিভুক্ত করেন, যা ভিডিও ও ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রধান সারির গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিন্ন দুই রাষ্ট্র, পৃথক সমাজব্যবস্থা কিংবা আলাদা রাজনৈতিক ইস্যু হলেও নুসরাত ও রিয়ার প্রতিবাদের ধরন যেন হুবহু এক। প্রিজন ভ্যানের সামনে মুখোমুখি দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ জানানোর এই অদম্য দৃশ্যগত সাদৃশ্য ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে এবং বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
More Stories
ব্রিকস সম্মেলনে মোদি-পুতিন-শি জিনপিং হাতে হাত রাখলেন, ঐক্যের বার্তা
ভারতের নয়াদিল্লিতে চলছে দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলন। শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের এক পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...
তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সোয়াল
ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন...
দিল্লিতে আ.লীগ নেতা বক্তা থাকা সেমিনারের অনুমতি দেওয়া হয়নি
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ‘নতুন বিতর্ক এড়াতে’ ভারতের নয়াদিল্লিতে একটি সেমিনার শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাব...
তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত: বিবিসির প্রতিবেদন
চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো খুব সাধারণ একটি ই-মেইল কূটনীতিক ও সাংবাদিকদের নজর কেড়েছিল, ওই ই-মেইলে বলা...
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ প্রসঙ্গে জয়সোয়াল: ‘বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’
সাম্প্রতিক সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এবং বাংলাদেশের তাতে যোগদানের বিষয় নিয়ে নিজেদের অবস্থান...
বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ
‘ধর্মীয় নিপীড়নের’ কারণে যারা বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে আবেদন করেছেন, তারা আগামী ছয় মাসের মধ্যেই...
