Read Time:1 Minute, 53 Second

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে ভিসা আবেদনপত্রে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেয়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ (DS-160) আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, আবেদনকারীরা আবেদনপত্রে স্বাক্ষরের মাধ্যমে সেখানে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।

এ ছাড়া এ ধরনের তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়ার কারণে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন বলেও সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি, প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট
Next post আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী
Close