Read Time:2 Minute, 45 Second

ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। নতুন নাম হয়েছে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’।

ট্রাম্পের নিজ রাজ্য ফ্লোরিডায় তার প্রতি সমর্থনের অংশ হিসেবেই এই নাম পরিবর্তন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ফ্লোরিডার পাম বিচেই ট্রাম্পের বিখ্যাত বাড়ি ও অবকাশকেন্দ্র ‘মার-এ-লাগো’ রয়েছে।

ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ফক্স নিউজকে বলেন, পাম বিচের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অনেক গভীর। তার মতে, ফ্লোরিডার আর কারও সঙ্গে পাম বিচের এত বেশি সম্পর্ক নেই।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের নাম বিভিন্ন সরকারি প্রকল্প, যুদ্ধজাহাজ, ওয়েবসাইট ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস গত মার্চে বিমানবন্দরের নাম পরিবর্তনের আইনে স্বাক্ষর করেন।

নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কোডও বদলে দেওয়া হয়েছে। আগে কোড ছিল PBI, এখন হয়েছে DJT। তবে ১৮ আগস্ট পর্যন্ত টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আগের কোডই ব্যবহার করতে হবে। এরপর থেকে নতুন কোড ব্যবহার করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নাম পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় খরচ হয়েছে ৫৫ লাখ ডলার।

নতুন নামে চালু হওয়া বিমানবন্দরে প্রথম অবতরণ করে ট্রাম্প পরিবারের ব্যক্তিগত বিমান। ওই বিমানে ছিলেন এরিক ট্রাম্প ও তার পরিবার।

যুক্তরাষ্ট্রে এর আগেও সাবেক প্রেসিডেন্ট ও রাজনীতিবিদদের নামে বিমানবন্দরের নাম রাখা হয়েছে। যেমন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের নামেও একটি বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা
Next post শেখ হাসিনার ‘দেশে ফেরার’ বক্তব্য নিয়ে যা বলছে জামায়াত
Close