জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে আমূল পরিবর্তন ঘটাতে হবে।
শুক্রবার বাগেরহাট খানজাহান আলী (রহ)-এর মাজার ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের দল সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল তাদের আইনের আওতায় আনার জন্য জনগণের কাছে যাচ্ছেন তারা। এ ছাড়া একটি বড় বিষয় হলো– ভারত থেকে পুশইন করা হচ্ছে। নতজানু পররাষ্ট্র নীতি নয়, স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে এগোতে হবে আমাদের।
এ সময় জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, দলের নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের নিয়ে খানজাহান আলী (রহ)-এর মাজার জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার সংস্কার বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দেবেন তিনি।
More Stories
আওয়ামী লীগের কেউ স্বাধীনতার ঘোষণা দিতে পারেনি: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সূচনালগ্নে আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শেখ মুজিবুর রহমানসহ...
অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্য নিয়ে উদ্বেগ...
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম
আবারও বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল...
বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বগুড়ার জেলা প্রশাসক...
‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।...
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই...
