মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগ ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, চলতি বছরের ১৫ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষা দেওয়ার অভিযোগে মোট ৮৬৮ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮২৫ জন স্থানীয় মালয়েশিয়ান এবং ৪৩ জন বিদেশি নিয়োগকর্তা রয়েছেন।
তিনি বলেন, এই পরিসংখ্যান স্পষ্টভাবে প্রমাণ করে যে মালয়েশিয়ায় বৈধ কাগজপত্রবিহীন বিদেশি শ্রমিকদের উপস্থিতির পেছনে স্থানীয়দের একটি বড় অংশের ভূমিকা রয়েছে।
জাকারিয়া বলেন, সাধারণ মানুষ যখন দেখে অনেক বিদেশি অবৈধভাবে ব্যবসা করছেন বা কাজ করছেন, তখন তারা আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু বাস্তবতা হলো, এসব বিদেশিকে স্থানীয় নিয়োগকর্তারাই চাকরি দেন, সুরক্ষা দেন এবং কাজ করার সুযোগ করে দেন।
তিনি আরও বলেন, এ কারণে আমরা আর কোনো আপস করবো না। আমাদের পরিসংখ্যান অনুযায়ী, অভিযুক্ত নিয়োগকর্তাদের প্রায় ৯৫ শতাংশই স্থানীয় নাগরিক। যারা বৈধ ওয়ার্ক পারমিট বা অনুমোদিত পাস ছাড়া বিদেশিদের নিয়োগ দেবেন কিংবা আশ্রয় দেবেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৭ জুন) মালয়েশিয়া ইমিগ্রেশন একাডেমিতে অনুষ্ঠিত ‘কোর্স আসাস ও সিজিল টিঙ্গি কেইমিগ্রেসেনান’ সিরিজ-১, ২০২৬-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ড. আওয়াং আলিক জেমানও উপস্থিত ছিলেন।
জাকারিয়া জানান, চলতি বছরে এখন পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৪৩০টি ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৬ হাজার ৬৮১ জন বিদেশি নাগরিককে যাচাই-বাছাই করা হয়।
More Stories
নিউইয়র্ক টাইমসের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় বাংলাদেশি ‘কড়াই কিচেন’
আমেরিকার শীর্ষ দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর বছরের সেরা ৫০টি রেস্তোরাঁর মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছে নিউ জার্সির বাংলাদেশি খাবারের দোকান...
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস
ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, মাসকাটে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরিত...
মালয়েশিয়া প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা
মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড
নিউইয়র্কের ব্রুকলিনে জালিয়াতির অভিযোগে জাকিয়া খান (৫৫) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। অ্যাডাল্ট ডে...
যুক্তরাজ্যে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় হাফেজ সাদ মুহাম্মদ নূর
যুক্তরাজ্যে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মদ নূর। হাফেজ সাদ নূর রাজধানীর মিরপুর...
দিল্লিতে আ.লীগ নেতা বক্তা থাকা সেমিনারের অনুমতি দেওয়া হয়নি
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ‘নতুন বিতর্ক এড়াতে’ ভারতের নয়াদিল্লিতে একটি সেমিনার শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ফরেন করেসপন্ডেন্টস’ ক্লাব...
