জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপনাহিদ ইসলাম বলেন, ‘সরকার একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে জামায়াত ও ১১ দলীয় জোটকে একধরনের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরও আঘাত হানছে। এই যে কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বলেন, সেখানে সরকারদলীয় এমপিরা বরাদ্দ পাচ্ছে, কিন্তু বিরোধীদলীয় এমপিরা সেটা পাচ্ছে না। তারা সেটা কীভাবে করছে। এটা নিয়ে কোথাও জবাবদিহি নেই, স্বচ্ছতা নেই।’
শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বরং আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংককে আবার কীভাবে এস আলমের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, একটা হাসপাতালকে কীভাবে তুচ্ছ কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যদি সেই হাসপাতালের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেটা তদন্ত হওয়া উচিত, বিচারও হওয়া উচিত।’
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে যে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, সেটা কিন্তু এই বাজেটে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের কর কমিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধি করেছে—এগুলো ইতিবাচক হলেও বাজেটে কাঙ্ক্ষিত বাস্তবায়ন সম্ভব হবে না বলে আমরা মনে করছি।’
তিনি বলেন, বড় বাজেট মানে সেখানে বড় দুর্নীতি করার সুযোগ থাকে। এই বাজেট কীভাবে দুর্নীতি বন্ধ করবে।অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে কোথাও বলা হয়নি কীভাবে ঋণখেলাপিদের টাকা তারা ফেরত নেবে, আওয়ামী আমলে লুটেরাদের যে গোষ্ঠী ছিল, তাদের টাকা কীভাবে আদায় হবে, তাদের বিচার কীভাবে হবে, এস আলমসহ যেসব মাফিয়া জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাঁদের টাকা কীভাবে দেশে আনা হবে, এসবের কোনো কিছুই অর্থমন্ত্রীর বক্তব্যে পাওয়া যায়নি।’
এনসিপি আহ্বায়ক নাহিদ বলেন, ‘সেই জায়গা থেকে বাজেট নিয়ে আমাদের সমালোচনা থাকবে। শনিবার ১১ দলীয় জোটের সমাবেশ রয়েছে। সেখানে এটা নিয়ে কথা বলব। আমরা সংসদে ও সংসদের বাইরে এসব নিয়ে কথা বলে যাব। বাজেট নিয়ে আমাদেরও কিছু প্রস্তাবনা থাকবে। আমরা আশা করব, সরকার আমাদের কথাগুলো শুনবে এবং আসছে জুলাই মাসে জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী যে সংস্কার রয়েছে সেগুলো সরকার অবিলম্বে বাস্তবায়ন করবে।’
More Stories
আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে: পাটওয়ারী
আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার...
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রচলিত অর্থে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি, বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের...
সাধারণ জনগণকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ জনগণকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে অর্থনীতির মূলধারায় নিয়ে আসা সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম...
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার...
বাজেট উৎপাদন-বিনিয়োগ-ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে উৎপাদন, বিনিয়োগ এবং ব্যবসাবান্ধব বাজেট বলে আখ্যায়িত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল...
প্রস্তাবিত বাজেট ‘গণবিরোধী ও লুটপাটের’: অভিযোগ জামায়াতে ইসলামীর
প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার...
