একটা মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পরিস্থিতিতে দেশের সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠনের কাজে এগিয়ে যাচ্ছি, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই।’
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। এটি একটি বিরল সম্মানের। বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ আগামী এক বছর জাতিসংঘের নেতৃত্ব দেবে।’
দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সব সমস্যার সমাধান রাতারাতি হবে না। তবে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে।
যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এ থেকে আমাদের মুক্ত হতে হবে।’
এ সময় নারীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নারীরা এমনিতেই সংগঠিত, তাদেরকে আরও সংগঠিত হতে হবে। সংগঠিত হওয়ার মাধ্যমে নারী ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
More Stories
শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র
শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শ্রমিকদের...
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের...
এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর
বাংলাদেশের জন্য স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা এসেছে জাতিসংঘ থেকে। জাতিসংঘের কমিটি ফর...
মা-বাবা-স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ, ৬৯-এর গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আহমেদকে নিজ জেলা ভোলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন...
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাবে অসম্মতি প্রধানমন্ত্রীর
ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে এতে সম্মতি...
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google...
