বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নতুন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে ‘সোশ্যাল বিজনেস ডে’ বা সামাজিক ব্যবসা দিবসকে বার্ষিক উৎসব হিসেবে উদযাপনের পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন এমানুয়েল।
শুক্রবার (২৯ মে) অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ (শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কুক্ষিগতকরণ ও শূন্য বেকারত্ব) লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিশ্বব্যাপী চলমান ৭ হাজার ‘থ্রি জিরো ক্লাব’-এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস ধনকুবেরদের দাতব্য তহবিলের পরিবর্তে দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ‘সোশ্যাল বিজনেস ফান্ড’-এ সম্পদ বিনিয়োগের একটি নতুন ও কার্যকর মডেল প্রস্তাব করেন, যা সম্পদ কুক্ষিগতকরণের প্রবণতা রোধে সহায়ক হবে। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী জুন মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘সোশ্যাল বিজনেস ডে’-তে যোগ দেওয়ার জন্য মেয়র তার ডেপুটি অড্রে পুলভার এবং প্যারিস কাউন্সিলের সদস্য এলিসা ইয়াভশিৎজকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
প্যারিসকে সামাজিক উদ্ভাবনের মডেল হিসেবে গড়ে তোলার এই পরিকল্পনা বিশ্বের জন্য এক নভেম বা আশাব্যঞ্জক সূচনার পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ‘ইউনূস ফ্রান্স’-এর প্রধান ইয়োয়ান নুগিয়ার উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষ দিকে প্যারিসকে সামাজিক উদ্ভাবনের একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
More Stories
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন।...
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের...
বিদেশে ১ পয়সা থাকার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা বা ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও...
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি: নাহিদ
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে পটপরিবর্তন হলেও এর আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আগামী পাঁচ বছরে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন...
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে...
