বাংলাদেশে প্রবেশের জন্য ভারতীয় সীমান্তে অপেক্ষার চিত্রটা আজও বদলায়নি। গত প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশে প্রবেশের জন্য ভিড় করছেন নারী-শিশু-পুরুষ।
শুক্রবার (২৯ মে) ভারতীয় সময় দুপুর ৩টা পর্যন্ত বিএসএফের খাতায় এই সীমান্তে নতুন করে নাম তুলেছেন নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করা ১১৬ জন।
শুক্রবার হাকিমপুর সীমান্তে সরেজমিনে দেখা যায়, প্রতিদিনকার ছবিটা আজও এখানে অব্যাহত। সকাল থেকেই দেশে ফেরার জন্য সীমান্ত এলাকায় ভিড় জমিয়েছে মানুষ। বৃষ্টিতে ভিজে সেই ফেরার লাইনে অপেক্ষারত শিশু, বৃদ্ধ-বৃদ্ধা থেকে নারী-পুরুষ সবাই।
সরেজমিনে আরও দেখা যায়, বাস-প্রাইভেট-গাড়ি কিংবা স্থানীয় গণপরিবহনে সীমান্ত এলাকায় পৌঁছানোর পর বিএসএফ লাইন করিয়ে ভিড় করা মানুষদের নাম-ঠিকানা সংগ্রহ করার পাশাপাশি নিচ্ছেন বায়োমেট্রিক ফুটপ্রিন্ট। বাংলাদেশি হওয়ার প্রমাণপত্র থাকলে জমা নেয়া হচ্ছে সেই তথ্য। এরপর তথ্য যাচাই-বাছাই করতে তুলে দেয়া হচ্ছে বিজিবির হাতে।
বৃহস্পতিবার পর্যন্ত হাকিমপুরের স্বরূপনগর বাজার ও তেঁতুলিয়া সীমান্ত এলাকার ৪টি হোল্ডিং সেন্টারে অন্তত সাড়ে ৩০০ কথিত বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছিল। যাদের মধ্যে ১০০ জনকে শুক্রবার বিজিবি-বিএসএফ সমঝোতায় নাগরিকত্বের নথিপত্র যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশে ঢুকতে দেয়া হয়েছে। এখনো সীমান্ত এলাকায় অপেক্ষারত ও হোল্ডিং সেন্টারে রয়েছেন নিজেদের বাংলাদেশি দাবি করা আরও প্রায় পাঁচশ মানুষ।
তারা দাবি করছেন, বিভিন্ন সময় ভারতের বিভিন্ন সীমান্ত হয়ে দালালের মাধ্যমে তারা ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভারতে এসে কেউ পরিচারিকার বা শ্রমিকের কাজ করেছেন, আবার কেউ অবৈধভাবে বসবাস করেছেন।
More Stories
মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো...
৫ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি: হাসনাত আব্দুল্লাহ
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয়...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে সম্প্রতি ভারত সরকারের কাছে চিঠি...
যুগপৎ আন্দোলনে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার : মির্জা ফখরুল
যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো...
গণভোট অবৈধ হলে সালাহউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন তুলেছেন, যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলো,...
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যেভাবেই হোক গ্রামের...
