যুক্তরাষ্ট্রের ২৫০-তম জাতীয় দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর বিমানবন্দরস্থ ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।
অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর লিখিত একটি শুভেচ্ছা বার্তা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার।
এসময় জামায়াত প্রতিনিধি দলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ এবং বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
More Stories
পদ্মার মত তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে সরকার: তারেক রহমান
এনপি সরকারই পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমি পরিষ্কারভাবে বলতে...
প্রধানমন্ত্রীর কাছে ‘বিচার কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ
সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিভিন্ন সুযোগ-সুবিধার কার্ড দেওয়া হলেও এবার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘বিচার কার্ড’ দাবি করেছেন...
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের দেশে হিরো বানানো হয়েছিল: মাহফুজ আলমের ফেসবুক পোস্ট
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেছেন। পাঠকদের জন্য পোস্টটি...
শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেন...
বাংলাদেশ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, বিএসএফের দাবি ঘিরে নতুন বিতর্ক
বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির খবর প্রকাশের পর তা পুরোপুরি অস্বীকার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশি কয়েকটি...
সীমান্তে হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরামন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। না হলে আমাদেরকে...
