বাংলাদেশের শ্রমবান্ধব নীতিমালা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধিদল। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎকালে এ সন্তোষ প্রকাশ করে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিনের নেতৃত্বাধীনযুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বাংলাদেশ শ্রম আইন দ্রুততম সময়ের মধ্যে পাস করার উদ্যোগকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সাধুবাদ জানান, এবং এ ধরনের সংস্কারমূলক পদক্ষেপকে শ্রমখাতে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। আলোচনায় শিশু শ্রম বন্ধ, জোরপূর্বক শ্রম প্রতিরোধ, নারীকর্মীদের শ্রম সুরক্ষা নিশ্চিতকরণ এবং শ্রম অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। এসব ক্ষেত্রে সরকারের চলমান কার্যক্রমের প্রশংসা করেন তারা।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করা হয়। বিনিয়োগ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কীভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব,সে বিষয়েও উভয় পক্ষ গঠনমূলক আলোচনা করেন।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে বাংলাদেশের শ্রমবান্ধব নীতিমালা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন এবং ইতিবাচক মূল্যায়ন দেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চ, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেনিফার ওইটকেন, ডিরেক্টর অব সার্ভিস অ্যান্ড ডিজিটাল ট্রেড শাহির আলানি, সিনিয়র ডিরেক্টর (সাউথ এশিয়া) এমিলি অ্যাশবি, ডিরেক্টর, অফিস অব অ্যাগ্রিকালচার অ্যাফেয়ার্স অ্যান্ড কমোডিটি পলিসি মিস হান্না রেসিগ, পলিটিক্যাল ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান, ইকোনমিক চিফ মি. মাইকেল পেনেল, অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট এবং লেবার অ্যাটাশে লিনা খান।
এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মো. আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব (আন্তর্জাতিক সংস্থা) মো. হুমায়ুন কবির, যুগ্ম সচিব মো. আব্দুস সামাদ আল আজাদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) ফারহান লাবিব জিশান।
More Stories
নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে
যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে বাংলাদেশ ও...
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল...
অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী
অতীতের মতো আবারও ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং জনগণের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...
সরকার সব প্রতিষ্ঠানেই হস্তক্ষেপ করছে: জামায়াত আমির
সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার (৯ আগস্ট)...
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন...
জুলাই শহীদ ও আহতদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার...
