তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।
মুহুজি কাইনেরুগাবা অভিযোগ করেন, আঞ্চলিক নিরাপত্তায় উগান্ডার অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এজন্য তারা আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য।
একইসঙ্গে তিনি হুমকি দেন, দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হতে পারে এবং রাজধানী কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একাধিক পোস্টে তিনি তুরস্কের বিরুদ্ধে সোমালিয়ার অবকাঠামো ও বন্দর প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন। তার দাবি, তুরস্ক লাভবান হলেও উগান্ডা দীর্ঘদিন ধরে সোমালিয়ায় নিরাপত্তা মিশনে বড় দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে উগান্ডা। যার প্রধান উদ্দেশ্য হলো আল-কায়েদার সাথে যুক্ত আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা।
মুহুজি কাইনেরুগাবা নাগরিকদের তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে সেখানে বড় পরিসরে সেনা পাঠানোর কথাও উল্লেখ করেছেন।
এক্সে তিনি লেখেন, ‘তুরস্কের জন্য এটি খুবই সহজ একটি বিষয়… হয় তারা আমাদের টাকা দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তারা চাইলে তুরস্কে আমাদের দূতাবাসও বন্ধ করতে পারে, কোনো সমস্যা নেই।’
More Stories
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
