ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সুরে, কথায় আর অনুভূতিতে প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসা দিয়ে গেছেন তিনি। সুরের মূর্ছনায় আচ্ছন্ন রেখেছেন শ্রোতাদের, আর ভারতীয় সিনেমায় উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী গান। তবে, শেষ পর্যন্ত বার্ধক্যজনিত কারণে না-ফেরার দেশে চলে গেলেন ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে।
রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই কিংবদন্তি শিল্পী। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রবিবার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে ভারতীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে ১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ৯ বছর বয়সে পেশাদার গানের যাত্রা শুরু করেন এবং ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রের গান রেকর্ড করেন। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।
বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা না পড়ে নিজস্ব গায়কী ঢঙে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। শুরুতে চটুল বা ক্যাবারে ধাঁচের গানের জন্য তাকে ‘টাইপকাস্ট’ করা হলেও, পরবর্তীতে ‘উমরাও জান’-এর গজল গেয়ে তিনি নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সাতবার ফিল্মফেয়ার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
যদিও এই কিংবদন্তির ব্যক্তিগত জীবনেও ছিল নানা চড়াই-উতরাই। ১৬ বছর বয়সে পরিবারের অমতে গণপতরাও ভোঁসলে-কে বিয়ে করেন তিনি, তবে পরবর্তীতে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে ১৯৮০ সালে সংগীত পরিচালক রাহুল দেব বর্মনকে বিয়ে করেন।
১৯৯৪ সালে তার মৃত্যুর পর একাকী জীবন কাটান এই শিল্পী। ৯২ বছর বয়সী এই শিল্পী নিয়মিত প্লেব্যাক থেকে সরে এলেও মৃত্যু পর্যন্ত লাইভ পারফরম্যান্সে অংশ নিচ্ছিলেন। জীবনের শেষ বছরগুলোতে তার নাতনি জেনাই ভোঁসলে ছিলেন এই সংগীত সম্রাজ্ঞীর ছায়াসঙ্গী। তার প্রয়াণে ভারতীয় সংগীতের একটি সোনালী অধ্যায়ের অবসান ঘটলো।
More Stories
নৃত্যশিল্পী থেকে যেভাবে জেমসের জীবনসঙ্গী হয়ে উঠলেন নামিয়া
বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতের এক জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমস। তাঁর ব্যক্তিগত জীবন সর্বদাই সংগীতপ্রেমী ও সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু।...
বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই
বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে...
বিয়ে করলেন আনিসুর রহমান মিলন
আবারও বিয়ে করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন। গেল ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা...
ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার হাসিনার বিচার নিশ্চিত করতে হবে: কনসার্ট ইকোস অব রেভল্যুশনে বক্তারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার নিশ্চিত করতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
নিজের অবস্থান পরিষ্কার করলেন ফারুকী
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের খ্যাতমান চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক...
খালের ওপর গানের স্কুল, বন্যাকে দেওয়া জমির লিজ বাতিল
[embed]https://www.youtube.com/watch?v=qY2kw8NX6Iw[/embed] রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার...
