Read Time:2 Minute, 10 Second

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনের পর ঘোষিত দুই সপ্তাহের অন্তর্বর্তী যুদ্ধবিরতির মধ্যে শনিবার (১১ এপ্রিল) বিকেলে ইসলামাবাদে এই আলোচনা শুরু হয় এবং তা এখনও চলমান রয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আল জাজিরার প্রতিবেদন মতে, আগে পরোক্ষ আলোচনা হবে বলে জানা গেলেও পরে তাতে পরিবর্তন এসেছে। দুই পক্ষ এখন সরাসরি মুখোমুখি বসে আলোচনা করছে এবং সেই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও সেখানে উপস্থিত আছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না
Next post তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির
Close