Read Time:2 Minute, 47 Second

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

‘বাংলা হানড্রেড লিগ (বিএইচএল)’ ক্রিকেট টুর্নামেন্টের এই নিলামে নতুন মাত্রা যোগ করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই আয়োজনকে অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটারদের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন এবং এর সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে সিডনিতে বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হলেও বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোর মতো নিলাম পদ্ধতি এই প্রথম দেখা গেল।

টুর্নামেন্ট কমিটির ডিরেক্টর আতিকুর রহমান সজীব জানান, বর্তমান সময়ে ক্রিকেটপ্রেমীরা ছোট ফরম্যাটের খেলায় বেশি আগ্রহী। সেই বিষয়টি বিবেচনায় রেখেই হানড্রেড ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ক্রিকেটার বাছাই করা হয়েছে নিলামের মাধ্যমে।

তিনি আরো জানান, আগামী ১৯ এপ্রিল থেকে ক্যাম্বেলটাউনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠের খেলার পাশাপাশি দর্শকদের আকৃষ্ট করতে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

এই আয়োজনে সিডনির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। প্রোপার্টি ওয়ানের কর্ণধার সিকদার আলী বলেন, অস্ট্রেলিয়ার ব্যস্ত জীবনের মাঝেও তরুণদের ক্রিকেটের প্রতি এমন আগ্রহ ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরো সম্পৃক্ত করবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
Next post লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
Close