Read Time:1 Minute, 18 Second

সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৫ মার্চ) এনসিপি মহানগর উত্তরের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংস্কারের পক্ষে এনসিপির লড়াই অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মের প্রতি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রক্রিয়া থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।

তার দাবি, বিএনপি গণভোটের পক্ষে থাকলেও প্রধান সংস্কারগুলোর বিষয়ে সমর্থন দিচ্ছে না এবং নিজেদের মতো করে সংস্কার করতে চায়।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকারই এনসিপিকে সর্বোচ্চ বিরোধিতার দিকে ঠেলে দিচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
Next post দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
Close