Read Time:3 Minute, 57 Second

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রী হিসেবে আমি এই মহান সংসদে সমগ্র দেশের প্রতিনিধিত্ব করছি। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমার রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের স্বার্থ রক্ষার।’

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে তারেক রহমান প্রথম সংসদ সদস্য, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পা রাখেন। গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে তারেক রহমান যখন সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করছিলেন, তখন সংসদ সদস্যরা তাঁকে টেবিল চাপড়ে অভিবাদন জানান। হাস্যোজ্জ্বল তারেক রহমান চারপাশে তাকিয়ে নিজের আসনে বসেন।

এ সময় ভিভিআইপি লাউঞ্জের প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানাতে দেখা যায়। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকারপ্রধান হিসেবে তারেক রহমান সংসদে পা রাখলেন। শুধু তাই নয়, রাজধানী ঢাকা-১৭ আসন থেকে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে আসলেন।

বিগত আওয়ামী লীগ শাসনামলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গুম, খুন, আয়নাঘরের বন্দিশালাসহ নানাভাবে যাঁরা নির্যাতনের শিকার হয়েছেন এবং যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের সবার অবদানকে আজ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। কোনো নিপীড়ন-নির্যাতন দিয়েই দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি। সাহসী ছাত্র-জনতার ভূমিকার কারণেই দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে।’

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, ‘সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন লড়াই করেছেন। কখনোই স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
Next post হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
Close