সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর মালিককে মূল্য পরিশোধ করেছেন। গ্রামের সালিসে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়া যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জানুয়ারি মাসে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে এসেছিলেন। নির্বাচন শেষে ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন। পরে জানা যায়, ওই ইফতার মাহফিলে জবাই করা গরুটি ছিল চুরি করা। প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরাতেই উঠে আসে চুরি করা গরু বাড়িতে নিয়ে আসার ঘটনা।
এ বিষয়ে এলাকার এক বাসিন্দা বলেন, এম আহমদ ওরফে মধু মিয়া একজন সজ্জন মানুষ। তিনি রোজায় ইফতার মাহফিলের জন্য গরু কেনার টাকা দিয়েছিলেন। কিন্তু তার কর্মচারী সেই টাকা আত্মসাৎ করে একটি গরু চুরি করে আনে। তিনি এ গরুর মূল্য পরিশোধ করেছেন।
গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক সাইদ মাঠ থেকে গরু চুরি করেছিলেন। প্রবাসী এম আহমদ বিষয়টি জানার পর গরুটির ন্যায্যমূল্য দিয়েছেন। এতে তার কোনও দোষ নেই।
More Stories
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী, দেখাগেলো যে চিত্র
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানে সঙ্গে তিনি এক টেবিলে ইফতার...
রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনেক প্রত্যাশা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দেশের গণতন্ত্রের জন্য মানুষ একযুগেরও...
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: আমীর খসরু
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে, এর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে।...
বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসাসহ সব ভিসা খুব শিগগিরই চালু হবে। ইতোমধ্যেই ভারতীয়...
বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি: জামায়াত আমির
জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি এমন মন্তব্য...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
