পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসাসহ সব ভিসা খুব শিগগিরই চালু হবে। ইতোমধ্যেই ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক।
খুব দ্রুত যাতে সব ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারত যেতে পারে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চব্বিশের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন বাড়ে। একপর্যায়ে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো তাদের পরিষেবা কমিয়ে আনে।
More Stories
বাংলাদেশে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতার...
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি
সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৬...
স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সতর্ক থাকা জরুরি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। দেশের স্বার্থে আমাদের সবার সতর্ক থাকা জরুরি।’...
রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে’
নানা বাধা-বিপত্তি পর অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এতে...
বাবার হাত থেকে ‘দাদু’র স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা
বাবার হাত থেকে ‘দাদু’র স্বাধীনতা পুরস্কার নিলেন জাইম জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দেশের...
লস এঞ্জেলেসে ‘জালালাবাদ সিনিয়র এন্ড লাইফটাইম মেম্বার এপ্রিসিয়েশন ডে ২০২৬’ উদযাপন
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক , লস এঞ্জেলেস: দু’টি পাতা একটি কুড়ির দেশ, শাহজালাল (র.)’র পূন্যভূমি খ্যাত বৃহত্তর সিলেট’র...
