ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন-এ দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, সদ্য গঠিত সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনের পর বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর স্থানীয় সরকারেও নির্বাচিত জনপ্রতিনিধি আসবেন—এমন আশা ছিল জনগণের। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে উল্লেখ করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ অবস্থায় সরকারদলীয় পদধারীদের প্রশাসক নিয়োগ নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’
তিনি সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান এবং প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
More Stories
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা
সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক...
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির
দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে এখন হাহাকার।...
