প্রতিবেশীসহ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ ‘পাই পাই’ করে বুঝে নেওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
টেকনোক্র্যাট কোটায় নিয়োগ এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি নিজের ইচ্ছায় বা জোর করে মন্ত্রী হইনি। আর যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলছেন, তারা চাইলে আবারও ভোট গণনা করে হিসাব মিলিয়ে দেখতে পারেন।’ অতীতে বিএনপি তাঁর পদত্যাগ চেয়েছিল—এমন প্রসঙ্গের উত্তরে তারেক রহমানের মন্ত্রিসভার আলোচিত এই সদস্য মন্তব্য করেন, ‘সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়।’
ড. খলিলুর রহমান জানান, সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে চায়, যেখানে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে প্রাধান্য দেওয়া হবে। জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখা হবে। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
রোহিঙ্গা সংকট নিরসনে নজরদারি আরও বাড়ানোর ঘোষণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করা হবে। দ্রুত ও টেকসই সমাধানের লক্ষ্যেই সরকার কাজ করবে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্বার্থ রক্ষা করাই হবে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি।
More Stories
বাংলাদেশ ব্যাংক-বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগের সমালোচনায় রুমিন ফারহানা
বাংলাদেশ ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার সংসদের বৈঠকে...
হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, যা বলল পুলিশ
জুলাই অভ্যুত্থানের পর থেকে নিরুদ্দেশ থাকা শিরীন শারমিন চৌধুরী দেড় বছরের বেশি সময় পর গ্রেফতার হয়ে গেলেন কারাগারে। সাবেক এই...
দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের জায়গা থেকে দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আজ মঙ্গলবার বিকেলে ভারতের রাজধানী...
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। মঙ্গলবার...
সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ)...
বিএনপি ক্ষমতায় এসে ‘১৮০ ডিগ্রি এঙ্গেলে’ পল্টি মেরেছে: শিশির মনির
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে ‘১৮০ ডিগ্রি’ ঘুরে...
