ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনে বিজয়ীদের শপথ স্থগিত রাখার আবেদনও করেছে দলটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে বহু ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতি হয়েছে। বিশেষ করে ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে।
তিনি দাবি করেন, কিছু আসনে ফলাফল ঘোষণা করতে অস্বাভাবিক সময় নেওয়া হয়েছে এবং কোথাও কোথাও পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ইতোমধ্যে দলটি আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মী, সমর্থক ও পোলিং এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটছে। এমনকি নারীদের ওপরও আক্রমণের অভিযোগ তোলেন তিনি। কিছু এলাকায় সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন।
জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সংশ্লিষ্ট ৩০টি আসনে ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এসব আসনের গেজেটও প্রকাশ করা হয়েছে।
তবে এসব আসনের ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার পাশাপাশি বিজয়ীদের শপথ না পড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
More Stories
টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় বিএনপির ৪ নেতা
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি নতুন মন্ত্রিসভার কাঠামো প্রায় চূড়ান্ত করে ফেলেছে। একই সঙ্গে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে বিএনপির...
জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান
নির্বাচনী প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে যাওয়া, তাদের কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার...
সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিপরিষদের শপথের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)...
রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তন আনতে জামায়াত ইসলামির আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির...
ক্ষমতায় ফেরার পথে বিএনপি, তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ চারদিকেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে ১৯ বছরের বেশি সময়...
টাইমের বিশেষ প্রতিবেদন: দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দেশে ফেরার আগে টানা ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র...
