নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি নতুন মন্ত্রিসভার কাঠামো প্রায় চূড়ান্ত করে ফেলেছে। একই সঙ্গে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে বিএনপির ৪ নেতা।
বিএনপির একটি সূত্র জানায়, ইসমাইল জবিউল্লাহ, মাহদী আমিন, রুহুল কবীর রিজভী ও ব্যারিস্টার হুমায়ুন কবির আলোচনায় রয়েছেন।
এদের মধ্যে রুহুল কবির রিজভীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় (টেকনোক্র্যাট), দলের চেয়ারম্যানের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন আইসিটি মন্ত্রণালয় (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনায় আছেন।
কয়েক বছর আগেই আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছিল বিএনপি। ফলে নতুন মন্ত্রিপরিষদে থাকছেন যুগপৎ আন্দোলনের একাধিক নেতা।
নেতারা বলছেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা একসঙ্গে ছিলেন, সরকার গঠন প্রক্রিয়াতেও তাদের অংশীদারত্ব নিশ্চিত করা হবে। এদের মধ্যে রয়েছেন ববি হাজ্জাজ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণ-অধিকার পরিষদের নুরুল হক নুর। রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় ১২-দলীয় জোট-প্রধান মোস্তফা জামাল হায়দার আলোচনায় রয়েছেন।
সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর মন্ত্রিসভা গঠন শুরু করবেন। নতুন মন্ত্রিসভা কত সদস্যবিশিষ্ট হবে, সেটা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল।
More Stories
জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং : তারেক রহমান
নির্বাচনী প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে যাওয়া, তাদের কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে জানালেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার...
নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে...
সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিপরিষদের শপথের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)...
রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তন আনতে জামায়াত ইসলামির আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির...
ক্ষমতায় ফেরার পথে বিএনপি, তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ চারদিকেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে ১৯ বছরের বেশি সময়...
টাইমের বিশেষ প্রতিবেদন: দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দেশে ফেরার আগে টানা ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র...
