Read Time:2 Minute, 21 Second

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনা কাঠামোর পরিবর্তনও চেয়েছি, স্বৈরতন্ত্রের পরিবর্তনও চেয়েছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না। নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেব।’

তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে—সবকিছু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে।’

বিগত নির্বাচনগুলোর প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘গত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, এমনকি ভোটের আগের রাতে কনস্টেবলকেও খাম পাঠাতে হতো।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার যদি কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্য নিয়ে খেলেন—আপনারা পালানোর জায়গা পাবেন না।’ জনসভায় এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে আনুষ্ঠানিকভাবে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জামায়াত আমির: সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব
Next post রয়টার্সের প্রতিবেদন: বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে
Close