ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওসমান বিন হাদির বোন পরিচয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। নিজেকে হাদির বোন পরিচয় দিলেও তার আসল পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের একটি জনসভায় ওই নারীকে মঞ্চে উঠে প্রকাশ্যে ভোট চাইতে দেখা যায়।
তবে শহীদ পরিবারের পক্ষ থেকে ওই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীকে ‘ভুয়া’ বলে চিহ্নিত করা হয়েছে।
ঘটনার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জানান, শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে—ওই নারী হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।
এদিকে শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তার ফেসবুক পেজে ওই নারীর ছবি শেয়ার করে প্রতিবাদ জানিয়ে লিখেন, ওই নারী ওসমান হাদির পরিবারের কেউ নন।
শম্পা আরও লিখেন, শহীদ হাদির পরিবারের পক্ষ থেকে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনো নির্দিষ্ট দল দেখে নয় বরং যোগ্য প্রার্থী দেখে ভোট দেন। দলমত নির্বিশেষে সততা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান।
নাহিদ ইসলামের প্রচার শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে শহীদ পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার দাবি জানিয়েছে।
More Stories
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী নই। কিন্তু নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন। তারা যেন জানে...
৫৯ ঋণখেলাপি-ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন: বিএনপিকে জামায়াত আমিরের প্রশ্ন
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ভোটের প্রচারণায় রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরকে নানাভাবে সমালোচনা করছেন। আজ বাংলাদেশ...
ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি নির্বাচনি প্রচারণায় একই মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা-১৪ আসনের...
জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে যা বললেন নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ, যার লক্ষ্য ছিল পুরোনো...
একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে...
স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না : মির্জা ফখরুল
স্বাধীন বাংলাদেশে আমরা জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা...
