Read Time:2 Minute, 2 Second

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিরঝিলের অ্যাস্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

জুবাইদা বলেন, আমাদের সমস্যা অনেক। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।

বিএনপির সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই। এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে জুবাইদা রহমান বলেন, ‘আমরা সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই। শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। সেই জন্য সবাই একসাথে কাজ করতে হবে।’

এ সময় জানানো হয়, আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি। যেখানে সব শ্রেণিপেশার মানুষের সমস্যা চিহ্নিত করে, তা থেকে সমাধানের রূপরেখা থাকবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির
Next post প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ
Close