জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের দৈনিক কর্মঘণ্টা ৫ নির্ধারণ করা হবে এবং বাকি ৩ ঘণ্টার জন্য সরকার ভর্তুকি দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। এরপর রাষ্ট্র পরিচালনায় দলের পরিকল্পনা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান জানান, সরকার পরিচালনায় ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। আটটি ভাগে ৪১টি ভিশন তুলে ধরা হয়েছে ইশতেহারে। তিনি বলেন, ‘ইশতেহার জামায়াতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশ গঠনের জীবন্ত দলিল।’
ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। কর্মজীবী মায়েদের বিষয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে তাদের কর্মঘণ্টা ৫ করা হবে এবং অবশিষ্ট ৩ ঘণ্টার জন্য সরকারিভাবে ভর্তুকি দেওয়া হবে।
যুবসমাজের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ পিছিয়ে থাকুক—এটা আজকের যুবসমাজ চায় না। তাদের কাছে আমাদের দায় রয়েছে।’ শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দায়িত্ব অবহেলা করা হবে না।
ইশতেহার নিয়ে মতামত ও পরামর্শ আহ্বান করে তিনি বলেন, দেশের ও মানুষের কল্যাণে প্রয়োজনে এটি আরও উন্নত করা যেতে পারে। একই সঙ্গে বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে মানবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও জানান তিনি।
More Stories
বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন। বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের...
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের...
সীমান্ত সুরক্ষায় সীমান্তবর্তীদের মিলিটারি ট্রেনিং দিতে হবে: নাসীরুদ্দীন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তকে সুরক্ষা দেয়ার জন্য সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে। বুধবার...
৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
সাড়ে চার বছর পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন বা ৩৬...
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক...
সংসদে কথা বলে লাভ না হলে খোদা হাফেজ বলে চলে আসব : জামায়াত আমির
রোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে—এই সংসদে...
